Taxila University: The Untold History of the World’s Oldest Seat of Learning
History & Heritage, Unique info

তক্ষশিলা বিশ্ববিদ্যালয়: পৃথিবীর প্রাচীনতম বিদ্যাপীঠের অজানা ইতিহাস (পর্ব ১)

প্রাচীনকালে গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা। বর্তমান মানচিত্রে এর অবস্থান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারত, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার প্রধান বাণিজ্য পথগুলোর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তক্ষশিলা ছিল একই সাথে ব্যবসা, সংস্কৃতি এবং জ্ঞানের প্রাণকেন্দ্র।